২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় পড়ে নিখোঁজ নৌ শ্রমিকের লাশ উদ্ধার

ফরিদপুরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজের দুইদিন পর এক নৌ শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 01:10 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

রোববার সকালে সিএন্ডবি ঘাট (নৌ বন্দর) এলাকায় চান মিয়া নামে ২৬ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায় বলে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুজ্জামান জানান।

চান মিয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মৃধাডাঙ্গীর বাসিন্দা। তিনি সিএন্ডবি ঘাট এলাকার বিভিন্ন জাহাজে রঙের কাজ করতেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্টেশন মাস্টার সাইফুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিএন্ডবি ঘাটে কার্গো জাহাজে রং করার সময় চান নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেদিন তার সন্ধান পায়নি।

“সকাল সাড়ে ১০টার দিকে নদীতে লাশ ভেসে ওঠার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা উদ্ধার করেন।”

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন বলেন, “লাশ উদ্ধারের খবর পেয়েছি। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।”