২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া উপজেলায় এক সন্দেহভাজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 12:25 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

গ্রেপ্তার ইউসুফ আলী (১৯) একই উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতকর্মী কামরুজ্জামানের ছেলে।

কাউনিয়া থানার ওসি মো. মামুন-অর রশিদ বলেন, শনিবার মধ্যরাতে হলদিবাড়ী রেলগেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

“ইউসুফ জাপানি নাগরিক কুনিও হোশি হত্যামামলার অভিযোগপত্রভুক্ত আসামি মাসুদ রানার সহযোগী ও নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।”

২০১৫ সালের ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে ৬৬ বছর বয়সী জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।