২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: সেনা মোতায়েন হবে কি না সিদ্ধান্ত ১৪ ডিসেম্বর

আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে আলোচনার পর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.শাহনেওয়াজ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 09:43 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

শনিবার চাঁদপুরে ব্যক্তিগত এক সফরে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি ও তাদের প্রার্থী সাখাওয়াত হোসেন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।

তবে সেনা মোতায়েনের দরকার নেই বলছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

শাহনেওয়াজ বলেন, “আগামী ১৪ ডিসেম্বর আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের বৈঠক হবে। ওই বৈঠকের উপরই নির্ভর করছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত।”