২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 11:30 AM

Updated : 20 Aug 2022, 02:24 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার ভোররাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদীর তীরে এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিউর রহমান জানান।

লেফটেন্যান্ট নাফিউর বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্ট গার্ডের একটি টহল দল নাফ নদীর তীরে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি ডিঙ্গি নৌকায় থাকা সন্দেহজনক দুই জনকে থামার সংকেত দিলে তারা প্যারাবনের ভিতর পালিয়ে যায়।

“তাদের ফেলে যাওয়া নৌকায় একটি ছোট বস্তা ছিল, যেটিতে পলিথিন মোড়ানো এক লাখ ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য চার কোটি ৫ লাখ টাকা।”

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানান নাফিউর।