২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ঠিকাদারের অর্ধগলিত লাশ

ফেনীতে একটি বাড়ি থেকে এক ঠিকাদারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

মৃত দুলাল মিঞা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি ফেনীতে ভাড়া বাসায় থেকে ঠিকাদারী করতেন।

বৃহস্পতিবার শহরের নাজিরোড এলাকার সপ্নিল ভবন নামে একটি বাড়িতে তার লাশটি পাওয়া যায় ফেনী সহকারী পুলিশ সুপার আমিরুল আলম জানান।

পুলিশ কর্মকর্তা সুপার আমিরুল জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের দেওয়া খবরে পুলিশ তার ঘরের দরজা ভেঙে দুলালের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।