কুমিল্লায় বিশ্ব এইড্স দিবস
‘আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইড্স দিবস উদযাপিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি থেকে বৃহস্পতিবার সকালে ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করে অনুষ্ঠান শুরু হয়। জেলার বিভিন্ন শ্রেণির স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচন সভা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, সিভিল সার্জন মুজিবুর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক আতাউর রহমান জসিমসহ অনেকে।
আলোচনায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনাসভায় জেলার বিভিন্ন এনজিও, সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
