রুয়েটে ভর্তি বৃহস্পতিবার থেকে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় মেধা তালিকায় ‘ক’ গ্রুপে এক থেকে ৫০০ তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে এক থেকে ৩০ তম স্থান অর্জনকারী এবং ২ ডিসেম্বর মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ৫০১ থেকে ৮৪০ তম পর্যন্ত স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।’
নির্ধারিত সময়ে কোনো প্রার্থী ভর্তি হতে না পারলে তিনি ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.ruet.ac.bd এ পাওয়া যাবে।
গত ৩১ অক্টোবর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ শিক্ষার্থী ভর্তি করা হবে।
