২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ৪ অটো আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসচাপায় অটোরিকশার চারজন আরোহীর মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 01:48 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আরশাদ জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক ও দুই আরোহী নিহত হন।

“স্থানীয়রা গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”