২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

মঙ্গলবার বিকালে উপজেলার বলসুতা এলাকার একটি জমিতে তার লাশ পাওয়া যায় বলে জানান তারানগর পুলিশ ফাঁড়ির এসআই মো. বাদশা আলম।

নিহত মো. জুয়েল (৪০) ওই এলাকার বাসিন্দা।দীর্ঘদিন কুয়েতে থেকে দুই সপ্তাহ আগে একবারে দেশে ফিরে আসেন তিনি।

এসআই বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”