২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ হত্যায় স্বামীসহ ২ জনের যাবজ্জীবন

ছয় বছর আগে এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 09:37 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মমতাজ আহমদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পাহাড় কাটা এলাকার মৃত নুর আহমদের ছেলে শাহ আলম (৩১) ও একই এলাকার আলী আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৪১)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে পিপি মমতাজ জানান, পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ২৪ জুন ভোর রাতে স্ত্রী রোজিনা আক্তারকে ভগ্নিপতি জসিম উদ্দিনের সহযোগিতায় হত্যা করে শাহ আলম।

এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল হক বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।