নারায়ণগঞ্জে চেয়ারম্যানকে মারধর, প্রতিবাদে অবরোধ ভাঙচুর
নারায়ণগঞ্জ সদরে ড্রেন নির্মাণ নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা এক ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
সোমবা বিকালে এ ঘটনার পর চেয়ারম্যানের অনুসারীরা সড়ক অবরোধ এবং থানার সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা একটি বহুতল ভবন ভাংচুর করেন।
এলাকাবাসী জানান, সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি থেকে ধর্মগঞ্জ পর্যন্ত একটি সড়ক নির্মাণ কাজ চলছে। পঞ্চবটি এলাকাতে গফুর ম্যানশন নামের একটি বহুতল ভবনের সামনের ড্রেনের অংশ নির্মাণকে কেন্দ্র করে মালিকদের সঙ্গে এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামানের মধ্যে বিরোধ দেখা দেয়।
“পরবর্তীতে আমি থানায় যাই। আমাকে মারধরের খবরে লোকজন বিকাল সোয়া ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ ও ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা সড়কে টায়ার ও গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। তারা গফুর ম্যানশনে বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায় এবং ফতুল্লা মডেল থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায়।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, “আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে জড়িতদের গ্রেপ্তারে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
পরে চেয়ারম্যানের লোকজন ইটপাটকেল ছুড়ে তাদের ভবন ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, ড্রেন নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে বিকাল সোয়া ৪টায় অবরোধকারীরা রাস্তা থেকে সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
