২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৩ বাড়ি ভস্মীভূত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আগুন লেগে ১৩টি বাড়ি পুড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 04:56 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফুজিপাড়ায় সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগে বলে জানান শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবদুল মজিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রিফুজিপাড়ার বাইরুল ইসলামের বাড়িতে রান্নাঘরে সকালের নাশতা তৈরির সময় চুলার পাশের খড়ে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৩টি বাড়ি মালপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে বলে তিনি জানান।