বাগমারায় কৃষককে কুপিয়ে হত্যা
রাজশাহীর বাগমারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের বড় মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওসি সেলিম হোসেন জানান।
নিহত খুরশেদ আলাম (৪২) একই গ্রামের মৃত আজাহারের ছেলে।
ওসি সেলিম বলেন, প্রতিবেশী আব্দুল খালেকের বাড়ির উঠান দিয়ে খুরশেদ আলমের বাড়িতে যাওয়ার রাস্তা। খালেক ওই রাস্তা ব্যবহার করতে দিবে না বলে বেড়া দিয়ে দেয়।
“এর জেরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দুজনের ঝগড়ার এক পর্যায়ে খালেক হাঁসুয়া দিয়ে খুরশেদের ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খালেক ঘটনার পরে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
