কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যায় ২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার দৌলতপুরে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোবাবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের রিয়াজ আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩২) ও মৃত আব্দুল আলিমের ছেলে কামরুল ইসলাম (৪০)।
রায় ঘোষণার জিয়া আদালতে উপস্থিত ছিলেন।
একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল দৌলতপুর উপজেলার লালনগরে পল্লী চিকিৎসক কেরামত আলী ওরফে কেতুকে রোগী দেখার নাম করে ডেকে নিয়ে অপহরণের পর খুন করা হয়।
এ ঘটনায় তার ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১২ জনকে আসামি করে দৌলতপুর থানায় অপহরণ ও হত্যা মামলা করেন। তদন্ত শেষে দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
