২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি পরীক্ষার ফল সোমবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 02:13 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

বেলা ১১টা থেকে ১২টা মধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে ভর্তি কমিটির সদস্য সচিব বেলায়েত হোসেন জানান। 

তিনি বলেন, পরাক্ষার্থীরা www.sust.edu/admission ওয়েবসাইট ভিজিট করে অথবা যেকোনো মোবাইল ফোন থেকে SUST < space > RESULT < space >Exam-Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ‘এ’ ইউনিটে ৬১৩ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৮ জন এবং ‘বি’ ইউনিটে ৯৫০ আসনের বিপরীতে ৩৫ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী আবেদন করেছিল।