টেকনাফে ‘পাচারকারীদের’ নৌকায় মিলল ৫ লাখ ইয়াবা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া একটি নৌকায় পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে বিজিবি জানিয়েছে।
ফাইল ছবি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবুজার বলেন, মিয়ানামার থেকে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদে বিজিবির টহল দল আলুগোল্লা এলাকায় নাফ নদীর কিনারায় অবস্থান নেয়।
“এ পর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা নাফ নদীর কিনারায় আসলে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য সংকেত দেন। নৌকা না থামিয়ে সেখানে থাকা ২/৩ জন ইয়াবা পাচারকারী বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।”
আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও আট রাউন্ড গুলি ছুড়লে পাচারকারীরা নৌকা ফেলে নদীতে ঝাঁপিয়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায় বলে জানান তিনি।
পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার হয় বলে জানান জাহিদ।
উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য আনুমানিক ১৫ কোটি টাকা। সেগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।
