ঝালকাঠিতে মজুরি বৃদ্ধির দাবিতে হ্যান্ডলিং শ্রমিকরা ধর্মঘটে
মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘটে গিয়েছে।
শনিবার সকাল থেকে তারা এ কর্মসূচি পালন শুরু করে।
সংগঠনের সভাপতি মো. হুমায়ুণ কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝালকাঠির লবণ, ময়দা, বালু, ইট ও রডসহ বিভিন্ন কারখানা ও দোকানে প্রায় ১২০০ শ্রমিক কাজ করছেন।
“বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও মালিকরা আমাদের মজুরি বুদ্ধি করেনি। এ কারণে এ কর্মসূচি ডাকা হয়েছে।”
মজুরি না বাড়ানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে তিনি জানান।
