২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর, যুবকের কারাদণ্ড

ঢাকার সাভারে এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্তের পর মারধরের অভিযোগে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 05:08 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শুক্রবার দুপুরে সাজা দেওয়ার পর খালিদ হাসান অপূর্বকে (২৩) জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সাভার ভাটপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে অপূর্ব সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র।

সাভার মডেল থানার এসআই কবীর হোসেন জানান, ভাটপাড়া এলাকার বাসিন্দা সাভার মডেল কলেজের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন অপূর্ব।

“বৃহস্পতিবার কলেজ থেকে বাসায় ফেরার পথে বাড়ির কাছে মেয়েটিকে একা পেয়ে আবার উত্ত্যক্ত করেন। প্রত্যাখ্যান করায় অপূর্ব তারা মাথা দেওয়ালে ঠুকিয়ে রক্তাক্ত জখম করেন। পরে তার চিৎকারের লোকজন এগিয়ে এলে অপূর্ব চলে যান।”

এসআই কবীর বলেন, তাৎক্ষণিকভাবে মেয়েটিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাতে সাভার মডেল থানায় অপূর্বর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয় ছাত্রীর পরিবার।

কবীর জানান, শুক্রবার সকালে সাভার নামাবাজার এলাকায় আনোয়ার টেইলার্সে অভিযান চালিয়ে পুলিশ অপূর্বকে গ্রেপ্তার করে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসের বেগের আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে তাকে এক বছরের কারাদণ্ড দেয়।  

এরপর অপূর্বকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এসআই কবীর।