রাস্তায় নবজাতকের লাশ
মাগুরা শহরে কুকুরের মুখ থেকে নবজাতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার শহরের ভায়না মোড়-মাইক্রোবাস স্ট্যান্ডে শিশুটি লাশটি পাওয়া যায় বলে মাগুরা সদর থানার এস আই শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, বুধবার সকালে মাইক্রোবাস স্ট্যান্ডে কাগজে মোড়ানো শিশুর লাশ কুকুরে টানাটানি করতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পুলিশ সদ্যোজাত ওই শিশুর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।
