২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গোলাগুলিতে যুবক আহত

যশোরে ‘পুলিশ-সন্ত্রাসী গোলাগুলিতে’ এক যুবক আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 10:33 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপশহর এলাকায় এ ঘটনা ঘটে বলে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সাহাবুর রহমান জানান।

আহত তরিকুল ইসলাম (৩২) যশোর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এএসআই সাহাবুর বলেন, “অস্ত্র বিক্রির গোপন সংবাদে উপশহর এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড তুলি ছোড়ে। জবাবে পুলিশও চার রাউন্ড গুলি ছোড়ে। এতে তরিকুল গুলিবিদ্ধ হয়।”  

পুলিশ ঘটনাস্থল থেকে তরিকুলের ‘সহযোগী’ তিলককে আটক করে এবং একটি বিদেশি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বলে জানান তিনি।

আটক তরিকুল ইসলাম শহরতলীর ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।