২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চালু

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা, রংপুর ও রাজশাহী অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:37 AM

Updated : 20 Aug 2022, 02:18 PM

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল জানান, সোমবার রাত আড়াইটার দিকে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর লাইন ট্রেন চলাচলের জন‌্য খুলে দেওয়া হয়।

রোববার বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইকোপার্ক এলাকায় একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হলে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুটি উদ্ধারকারী ট্রেন বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাইনচ‌্যুত বগি সরানোর কাজ শুরু করে। এরপর লাইন মেরামত করতে সব মিলিয়ে প্রায় ১০ ঘণ্টা লেগে যায়।

শওকত জামিল বলেন, “বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পশ্চিম পাড়ে আটকে পড়া দ্রুতযান একপ্রেস রাতেই ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়। সকালের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।”

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল গফুরকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

এছাড়া পরিবহন কর্মকর্তা শওকত জামিলেকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।