জাল স্বাক্ষরে ভাতা উত্তোলন: গাজীপুরে ১১ বিরুদ্ধে মামলা
গাজীপুরের শ্রীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিবের স্বাক্ষর জাল করে ভাতা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বুধবার রাতে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার নুরুল ইসলাম মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন ।
এরা হলেন শাসুল আলম (৬২) আবদুল মালেক (৬৩), মফিজ উদ্দিন ফকির (৬৮), আবু সাঈদ (৬৪) আহসান উদ্দিন (৭০) আনোয়ার হোসেন (৭০) মেহেরুন নেছা (৫০) এসএ নূর মুহাম্মদ (৭০) মনসুর রহমান (৬৫) যতীশ চন্দ্র সরকার (৬২) ও খিতিশ চন্দ্র বিশ্বাস (৬০)।
