সিলেটে স্ত্রী হত্যায় যাবজ্জীবন
সিলেটের যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার হায়ার আসামির উপস্থিতিতে ছয় বছর আগের এ মামলার রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আজির উদ্দিন (৩৮) কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ গ্রামের সোনা উল্লাহর ছেলে।
একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাদীর আইনজীবী শাহানা হোসাইন জানান, যৌতুকের দাবিতে ২০১০ সালের ৩০ মার্চ অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা বেগমকে (৩০) মারধর করে গলাটিপে হত্যা করেন আজির। পরদিন রেশমার ভাই শাহীন আহমদ বাদী হয়ে ভগ্নিপতিকে একমাত্র আসামি করে গোলাপগঞ্জ থানায় মামলা করেন।
“তদন্ত শেষে ওই বছরের ১০ জুন তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু জাফর মিয়া আদালতে অভিযোগপত্র দেন।”
