তাজউদ্দীন মেডিকেল কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে।
তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বুধবার সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে হয় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র সাহা বলেন, ২০১৩ সালে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামে প্রতিষ্ঠিত হলেও পরে এর নাম রাখা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে।
“ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। এই সুনাম আমরা অক্ষুণ্ন রাখার চেষ্টা অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনায় অংশ নেন কলেজ হাসপাতালের পরিচালক সৈয়দ মো. হাবিব উল্লাহ, অধ্যাপক মো. আসাদ হোসেন, মো. মনিরুজ্জামান, জসিম উদ্দিন, রঞ্জিত কুমার মল্লিক, শিক্ষার্থী নিশাত ফার্জিনা ও রবিউল আলম প্রমুখ।
