২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলায় বিজয়ের পর গোপালগঞ্জে সমর্থকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সমর্থিত ফুটবল দল খেলায় জয় পাওয়ায় উল্লাস করার সময় একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 10:26 AM

Updated : 20 Aug 2022, 02:15 PM

শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানান কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমানন্দ মণ্ডল।

নিহত ইউনুস শিকদার (৪০) পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।

পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ জানান, কোটালীপাড়া উপজেলা পরিষদ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে কোটালীপাড়া পৌরসভা একাদশকে পরাজিত করে।

খেলা শেষে উল্লাস করার সময় ইউনুস অসুস্থ হয়ে পড়েন বলে জানান চেয়ারম্যান সাইদ।

চিকিৎসা কর্মকর্তা প্রেমানন্দ জানান, হাসপাতালে আনার আগেই ইউনুস মারা যান। হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।