২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ঔষধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারের ধামরাইয়ে একটি ঔষধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

সাভার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 12:18 AM

Updated : 20 Aug 2022, 02:15 PM

মঙ্গলবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস ধামরাই স্টেশনের ইনচার্জ মো. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত ‘দি একমি ল্যাবরেটরীজ লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ধামরাই, সাভার ও ডিইপিজেডসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারতলা কারখানার দ্বিতীয় তলায় থেকে সূত্রপাত হওয়া আগুনের কারণ এখনও জানা যায়নি।”

আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

পুরনো খবর:

ধামরাইয়ে ঔষধ কারখানায় আগুন