২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ঔষধ কারখানায় আগুন

সাভারের ধামরাইয়ে একটি ঔষধ কারখানায় আগুন লেগেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 11:39 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

মঙ্গলবার রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত ‘দি একমি ল্যাবরেটরীজ লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধামরাই থানার ওসি রিজাউল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক সোয়া ১০টার দিকে এ আগুনের সুত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ধামরাই, সাভার ও ডিইপিজেডসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা হতাহতের কোনো খবর জানাতে পারেনি ওসি রিজাউল।