২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ থেকে মিয়ানমারের ৮০ জনকে ফেরত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক মিয়ানমারের ৮০ নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 09:09 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

মঙ্গলবার সকালে টেকনাফের হ্নীলায় নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী।

তিনি বলেন, মিয়ানমারের আব্রাং সীমান্ত হয়ে নৌকা যোগে নাফ নদী পার হয়ে ৮০ রোহিঙ্গা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে মিয়ানমারে ফেরত পাঠায়।”

এ ঘটনায় টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা টহল আরও জোরদার করেছে বলে জানান মেজর রাসেল।