২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ১০ টাকার চালে অনিয়ম: ৬০ হাজার কার্ড বাতিল

হতদরিদ্রদের কাছে ১০ টাকার চাল বিক্রিতে বিভিন্ন অনিয়মের কারণে রংপুর বিভাগের আট জেলায় ৬০ হাজার কার্ড বাতিলসহ ছয় ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 04:15 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

রংপুরের আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওজনে কম দেওয়া, নির্ধারিত স্থানে চাল বিক্রি না করা, মানসম্মত চাল তুললেও তার বদলে নিম্মমানের চাল বিতরণ প্রভৃতি অনিয়মের প্রমাণিত হয়েছে।

“আইনি ব্যবস্থা হিসেবে রংপুর বিভাগের আট জেলায় সাত ডিলারের বিরুদ্ধে মামলা করেছে খাদ্য বিভাগ। বাতিল করা হয়েছে ১৩ জনের ডিলারশিপ ও ৬০ হাজার ৩৫৬টি কার্ড।”

সচ্ছল ব্যক্তিদের দেওয়ার কারণে কার্ডগুলো বাতিল করা হয় জানিয়ে খাদ্য কর্মকর্তা মামুন বলেন, অনিয়ম ঠেকানোর জন্য ইউএনও, ওসি ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল সাবর্ক্ষণিক তদারক করছে।

রংপুর বিভাগের আট জেলায় ৮ লাখ ২২ হাজার ৮৬৫টি কার্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।