২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের তাড়াশে বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 02:05 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

নিহতরা হলেন লরির হেলপার বগুড়ার শাহজাহানপুর গ্রামের রফিকুল ইসলাম (২৮) ও বাসের আরোহী চাঁপাইনবাবগঞ্জ সদরের তাজেমুল ইসলাম (৩০)। 

ওসি জিলানী বলেন, “ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আকিব পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী লরির সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান।”

আহতদের মধ্যে সবাই বাসের আরোহী বলে জানান তিনি। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।