২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 04:16 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এনামুল বারী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (২৩) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের আলম মিয়ার ছেলে।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের জুন মাসে সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের ওমর আলীর মেয়ে লিমা খাতুনের সঙ্গে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দেড় লাখ টাকা না পেয়ে ২০১২ সালের ৩০ অগাস্ট লিমাকে পিটিয়ে ও শ্বাসরোধে করা হয়।

এ ঘটনায় লিমার মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।