২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ‘বখাটের’ ছুরিকাঘাতে কলেজছাত্রী আহত

পিরোজপুর সদর উপজেলায় ‘বখাটের’ বিরুদ্ধে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 10:25 AM

Updated : 20 Aug 2022, 02:14 PM

তেজদাসকাঠি কলেজের একাদশ শ্রেণির এই ছাত্রীকে রোববার বিকেলে ছুরিকাঘাতসহ কিল-ঘুষি মারা হয় বলে ছাত্রীর বাবার অভিযোগ।

তিনি বলেন, তার মেয়ে কলেজ শেষে বাড়ি ফেরার সময় অজ্ঞাতপরিচয় এক বখাটে উত্ত্যক্ত করে। একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক শিকদার মাহমুদ জানান, তার হাতে ছুরিজাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাছাড়া কিল-ঘুষি মারার কারণে গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত মেয়েকে নিয়ে তার বাবা থানায় এসেছিলেন জানিয়ে সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।