অটোতে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু
গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সিকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সবদের আলী জানান।
নিহত দোলন আক্তার (১৭) ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
কাউন্সিলর সবদের বলেন, অটোরিকশায় বাসায় ফেরার পথে সিকদারবাড়ি এলাকায় দোলনের গলায় পেঁচিয়ে ফাঁস লেগে যায়। এলাকাবাসী তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
