২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণ দণ্ডিত

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় এক তরুণকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা এ আদেশ দেন।

দণ্ডিত মামুন মিয়া (১৮) ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাটসিরা গ্রামের আব্দুল কাউয়ুমের ছেলে। তিনি শ্রীপুরের মামা-ভাগিনা চানাচুর কারখানার শ্রমিক।

শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, “কয়েকদিন ধরে মামুন স্থানীয় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।

শনিবার সকালে ওই ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে মামুনকে ধরে পুলিশে দেয়।”

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় বলে জানান তিনি।