২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে তরুণকে গুমের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতীয় চোরাইপণ্য বিজিবিকে দিয়ে ধরিয়ে দেওয়ায় এক তরুণকে গুম করার অভিযোগ উঠেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 10:50 AM

Updated : 20 Aug 2022, 02:12 PM

উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোহাগকে (২০) মঙ্গলবার বিকাল থেকে পাওয়া যাচ্ছে না বলে থানায় অভিযোগ করেছেন তার বাবা গোলাম মোস্তফা।

পাঁচবিবি থানার এসআই জাফর অভিযোগের বরাত দিয়ে জানান, একই গ্রামের এক চোরাকারবারি নারী ভারত থেকে মালপত্র আনার জন্য সোহাগকে নিয়োগ করতেন।

“সোহাগ ওই নারীর মালপত্র বিজিবিকে দিয়ে ধরিয়ে দিয়েছেন - এমন দাবি করে তিনি সোহাগের বাবার কাছে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। এ কারণে সোহাগকে ওই নারী ভারতীয় কোনো মহাজনের হাতে তুলে দিয়েছে বলে সোহাগের বাবা অভিযোগ।”

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান এসআই জাফর।

জয়পুরহাট বিজিবি-২০-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। সোহাগকে তারা এখনও খুঁজে পায়নি বলে জানিয়েছে।