ননদ হত্যায় ভাবির যাবজ্জীবন
বাক প্রতিবন্ধী ননদকে শ্বাসরোধে হত্যা মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত সেবী আরা খাতুন (৩৫) গোদাগাড়ী উপজেলার রসুলপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
মামলার নথির বরাত দিয়ে শফিকুল জানান, বাক প্রতিবন্ধী রুশনে আরা (৩২) বড় ভাই মনিরুল ইসলামের বাড়িতে থাকতেন। ২০১৫ সালের ৬ মে রাতে জমি-জমার লোভে পূর্ব পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
“লাশ দেখে আরেক ভাই নিসারুল ইসলামের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং মনিরুল ইসলাম ও তার স্ত্রী সেবী আরা খাতুনকে আটক করে।”
পরের দিন নিসারুল বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ অগাস্ট সেবী আরা খাতুনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
