ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক বিএনপির নেতাকর্মী আ. লীগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক খালেকুজ্জামান প্রমুখ।
