২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিস্তল ও মাদকসহ ৪ জন আটক

গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পিস্তল ও মাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 02:42 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

আটককৃতরা হলেন - টাঙ্গাইল সদরের থানাপাড়ার আব্দুল মোতালেবের ছেলে রাসেল (২৫), রাজশাহীর চারঘাট টেঙ্গন এলাকার আজিজুল সরদারের ছেলে মো. জসিম সরদার (২২), ভোলার বোরহান উদ্দিন থানার মধ্যপাঠাপাড়ার নুরুল ইসলামের ছেলে সালাহ উদ্দিন (৩০) ও ১৪ বছরের এক কিশোর।

পুলিশ সুপার সাংবাদিকের বলেন, মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে আসা একটি পিকআপের পেঁপের বস্তায় বিশেষভাবে রক্ষিত ১৫৯ বোতল ফেনসিডিলসহ জসিমকে আটক করা হয়।

পরে রাত ১০টার দিকে গাঁজা বেচার সময় টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকা থেকে চার কেজি গাঁজাসহ সালাহ উদ্দিনকে আটক করা হয় বলে তিনি জানান।

তিনি বলেন, রাত দেড়টার দিকে আরেক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গীর পাগাড় এলাকা থেকে রাসেলসহ দুইজনকে আটক করা হয়।

এ সময় রাসেলের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয় বলে তিনি জানান।