২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাছাড়া জোহরের পর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেলা পৌনে ৪টায়  বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন।