২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: পটুয়াখালীতে বিআরডিবি কর্মকর্তা গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর হিসাবরক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 06:14 PM

Updated : 12 Apr 2022, 03:15 AM

পটুয়াখালী সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সোমবার রাতে শহরের কালিকাপুর এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, ২০০৯ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মসূচি প্রকল্পের ৮৫ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আবুল কালাম আজাদের বিরুদ্ধে সোমবার মামলাটি করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান।