২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে খালে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে মহেশখালীতে সাগরসংলগ্ন খাল থেকে ভাসমান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার বিকালে কালারমারছড়া ইউনিয়নের ধলঘাটা এলাকায় লাশটি পাওয়া যায় বলে জানান মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে কালো হাফ-প্যান্ট ও হালকা বাদামী রঙের ফুলহাতা গেঞ্জি ছিল। গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা।

ওসি বাবুল বলেন, বিকালে প্যারাবনে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরতে যাওয়া ট্রলারডুবিতে নিখোঁজ কোনো ব্যক্তির মৃতদেহ হতে পারে এটি।

তারপরও বিভিন্নভাবে খোজঁ-খবর নেওয়া হচ্ছে। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় লাশটি বিকৃত হয়ে গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি বাবুল।