তিন দিন পর ফিরলেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা
তিনদিন পর ফিরেছেন টেকনাফে ফিরেছেন সেন্টমার্টিনে গিয়ে আটকা পড়া পর্যটকরা।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্থলবন্দরের জেটি ঘাট দিয়ে তারা ফিরেছেন বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।
এর আগে বিকাল ৩টার দিকে পর্যটকবাহী বে-ক্রুজ জাহাজে করে তারা সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেন।
গত বৃহস্পতিবার ও তার আগে সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যান তারা। শুক্রবার ফিরে আসার কথা থাকলেও নিম্নচাপের কারণে রোববার পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিনে রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারেননি।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত শুক্রবার থেকে ৮২ জন পর্যটক সেন্টমার্টিনে আটকা ছিল। সোমবার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিকাল ৩টার দিকে জাহাজে করে তারা সেন্টমার্টিন ছেড়েছেন।
