২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলা থেকে ডজনখানেক মামলার আসামি এক ইউপি সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 12:46 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

আটক আব্দুল হালিম কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদের সদস‌্য। তিনি লক্ষ্মীপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

সোমবার ভোরে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হালিমের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় ১০টি হত্যা, একটি ডাকাতি, একটি অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।  

তিনি বলেন, হালিম এক সময় চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারেও ছিলেন।