২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনে আটকা অর্ধ শতাধিক পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া অর্ধ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 11:20 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শুক্রবার রাতে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, বঙ্গোপসাগরে তিন নম্বর সতর্ক সংকেতের কারণে সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো জাহাজ চলাচল করেনি।

ফলে সেখানে অর্ধ শতাধিক পর্যটক আটকা পড়ে আছে বলে জানান তিনি।

সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ বলেন, “আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন।তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।” 

কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

“এ কারণে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।”