২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাভাইয়ের ‘সহযোগী’ খামারু ৪ দিনের রিমান্ডে

রাজশাহীর বাগমারা থানায় এক বিস্ফোরক মামলায় জেএমবি নেতা বাংলাভাইয়ের সহযোগী মাহাতাব খামারুকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 03:55 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

বুধবার দুপুরে রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুল ইসলাম তাকে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন বলে বাগমারা থানার ওসি সেলিম হোসেন।

মাহাতাব বাগমারার তালঘরিয়া গ্রামের মো. আলী খামারুর ছেলে। তিনি তালঘরিয়া হাইস্কুলে শিক্ষকতা করতেন।

জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের অন্যতম সহযোগী খামারুর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভ্ন্নি অভিযোগে আরও চারটি মামলার বিচার চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি সেলিম বলেন, গত ১৩ জুন বাগমারার শিকদারী বাজারে চারটি বোমার বিস্ফোরণের ঘটে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

“শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

গত ২৬ সেপ্টেম্বর বাগমারার তালঘরিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুরনো খবর:

বাংলাভাইয়ের ‘সহযোগী’ খামারু গ্রেপ্তার