ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণ, আটক ১
ঠাকুরগাঁও সদরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। বিকালে আবুল কাশেম (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
কাশেম রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের প্রয়াত আজগর আলীর ছেলে।
শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার এসআই রাশেদুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তায় খেলছিল। এ সময় প্রতিবেশী আবুল কাশেম তাকে ফুসলিয়ে পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
“শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং কাশেমকে আটক করে পুলিশে কবর দেয়।”
এ ঘটনায় মামলা দায়েলের প্রস্তুতি চলছে বলে জানান এসআই রাশেদুল।
