২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় সহায়তার দায়ে মাদ্রাসা শিক্ষককের কারাদণ্ড

বাগেরহাটের মোলেরগঞ্জে জেডিসি পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করায় এক মাদ্রাসা শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

দণ্ডিত হাবিবুর রহমান উপজেলার বিএস ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, সকালে কোরআন পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার রওশনারা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের হৈচৈ শুনে ২৮ নম্বর কক্ষে ঢোকেন তিনি।

“সেখানে বিএস ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তার সময় হাবিবুর রহমানকে  হাতেনাতে আটক করা হয়।”

পরে নকলে সহযোগিতা ও হলের পরিবেশ নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড এবং মাদ্রাসার এক ছাত্রীকে বহিষ্কার করা হয় বলে জানান ওবায়দুর।

হাবিবুর রহমানকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।