২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পিকআপ চাপায় ৩ পথচারীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো পিকআপের চাপায় তিন পথচারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 10:41 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

উপজেলার কাঁঠালি এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভালুকা মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী বলে জানালেও পুলিশ তাদের নাম-পরিচয় বলতে পারেনি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি পিকআপ কাঁঠালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

“এ সময় দুই পুরুষ ঘটনাস্থলেই এবং এক নারী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মামুন।