২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পাহাড় ধসে ২ জনের মৃত‌্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 09:58 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন জানান।

নিহতরা হলেন ওই ইউনিয়নের নিশাকুরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৩৫) ও একই ইউনিয়নের খায়েস্তা গ্রামের শাওন উল্লার ছেলে মাসুক মিয়া (৪০)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে একদল লোক শংকরসেনা এলাকায় পাহাড়ে মাটি কাটছিল। এ সময় তাদের ওপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।