২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ঘটমাঝি ইউনিয়নে আ. লীগ প্রার্থী জয়ী

মাদারীপুর সদরের ঘটমাঝি ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোটের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 12:43 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

সোমবার রাতে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

মো. বাবুল আক্তার নৌকা প্রতীকে তিনটি কেন্দ্রে তিন হাজার ৭১২ ভোট পেয়েছেন। এতে আগের ভোটসহ তিনি সর্বমোট সাত হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল হাসান (বাদল ফকির) আনারস প্রতীকে তিন কেন্দ্রে পেয়েছেন ৪১২ ভোট। এতে তিনি সর্বমোট পেয়েছেন পাঁচ হাজার ৪৭০ ভোট।